রামগড় ফেনী নদীর পানিতে ডুবে ১ শিশু নিখোঁজ
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। নানার বাড়িতে বেড়াতে এসে ফেনী নদীতে ডুবে মোঃ মিনহাজ (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (১১ জুলাই) দুপুরে খাগড়াছড়ির রামগড় উপজেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পৌরসভার ৮নং ওয়ার্ডের ফেনীর কূল নামক এলাকায় ঘটনাটি ঘটে। নিখোঁজ মোঃ মিনহাজ (৮) ফেনী জেলার ছাগলনাইয়া থানার দক্ষিণ সতের গ্রামের মোঃ কাজি মঞ্জর এর ছেলে।
নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বন্ধের দিন হওয়ায় নানা মোঃ রবিউল হকের বাড়িতে মার সাথে বেড়াতে আসে মোঃ মিনহাজ (৮)। ফেনী নদীর কূল ঘেঁষা নানার বাড়ি খেলতে গিয়ে হঠাৎ শিশুটি ফেনী নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায়।
নিখোঁজের বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হলে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের স্টেশানের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজনের সহায়তায় নিখোঁজ শিশুটিকে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































