# Tags

দীর্ঘ ২৩ বছর পর তারেক রহমানের আগমনে ঠাকুরগাঁও জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতাঃ দীর্ঘ ২৩ বছর পর বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁওয়ে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।

দলীয় প্রধানের আগমন ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক। প্রস্তুত করা হচ্ছে জনসভাস্থল। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপি আয়োজিত ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় (বড় মাঠ) মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভা ঘিরে মঞ্চ তৈরি, আলোকসজ্জা, শব্দ ব্যবস্থা ও নিরাপত্তা প্রস্তুতির কাজ চলছে পুরোদমে।

সবশেষ ২০০৩ সালের ডিসেম্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে ঠাকুরগাঁওয়ে এসেছিলেন তারেক রহমান।

তিনি বলেন, দীর্ঘ ২৩ বছর পর তার এই আগমনকে শুধু একটি রাজনৈতিক সফর হিসেবে দেখছেন না ঠাকুরগাঁওবাসী। বরং এটি তাদের কাছে দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা থেকে মুক্তির প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার বিশ্বাসপুর গ্রামের বাসিন্দা মোঃ পাঞ্জাব আলী মাস্টার বলেন, অবহেলিত জনপদ ঠাকুরগাঁও। বরাবরই এ জেলা সবদিক থেকে পিছিয়ে। তারেক রহমানের সফর আমাদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। এলাকাবাসীর দাবি তারেক রহমান ঠাকুরগাঁও জেলার উন্নয়নের বার্তা দেবেন এবং তা বাস্তবায়ন করবেন।তাছাড়া ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যখাত, শিক্ষা, কর্মসংস্থান, পরিত্যক্ত বিমানবন্দরসহ জেলার উন্নয়নে তারেক রহমান অবদান রাখবেন বলে আশা করা হচ্ছে।

পিছিয়ে পরা এ জনপদ তারেক রহমানের হাত ধরেই এগিয়ে যাবে সবার প্রত্যাশা।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, তারেক রহমানের সফর ঘিরে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আমরা আশা করি জনসভায় লাখ লাখ মানুষের সমাগম ঘটবে।

সেইসঙ্গে তারেক রহমানের এ সফর ভোটের মাঠেও ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি।

ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘদিন পর তারেক রহমান ঠাকুরগাঁওয়ে আসছেন। তার জনসভা সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ সকলকে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

তারেক রহমানের এ সফর আমাদের আরও উজ্জীবিত করবে এবং জেলার উন্নয়নেও অবদান রাখবে।

বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, শনিবার বেলা সাড়ে ১১টায় ঠাকুগাঁওয়ে, দুপুর দেড়টায় নীলফামারীতে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

দীর্ঘ ২৩ বছর পর তারেক রহমানের আগমনে ঠাকুরগাঁও জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ

পাঁচবিবিতে মহিলা দলের নির্বাচনী মিছিল

দীর্ঘ ২৩ বছর পর তারেক রহমানের আগমনে ঠাকুরগাঁও জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ

দীর্ঘ ২৩ বছর পর তারেক রহমানের আগমনে