# Tags

কটিয়াদির বনগ্রাম বাজারে ব্রাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন

আব্দুর রউফ ভুঁইয়া : জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ-সর্বাধুনিক ও সেরা গ্রাহকসেবা দেওয়ার লক্ষ্যে
গ্রাহকদের উন্নত, আধুনিক ও সুবিধাজনক ব্যাংকিং সেবা দিতে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বনগ্রাম বাজারে ব্র্যাক ব্যাংক এর নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার ২৪ জুন সকালে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম বাজারে গচিহাটা টু পুলেরঘাট মেইন রোডের পাশে বর্ণিল সাজে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে আমন্ত্রিত অতিথিবৃন্দরা ফিতা কেটে ব্রাক ব্যাংকের আউটলেট এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষে শায়ন ট্রেডার্সের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বনগ্রাম ইউনিয়নের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ,বি এন পি নেতা আব্দুল কুদ্দুস মেম্বার। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাক ব্যাংক বনগ্রাম বাজার আউটলেট এজেন্ট ব্যাংকিং এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম শাহীন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক ব্যাংক কটিয়াদি শাখার ম্যানেজার সৌরভ ভট্টাচার্য্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং জেলা শাখার টিম লিডার মোঃ আরিফুল ইসলাম। ব্র্যাক ব্যাংক কিশোরগঞ্জ ব্রাঞ্চের এজেন্ট রিলেশনশিপ অফিসার মোঃ আবু হাশেম বাবু।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বনগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি ফারুক আহমেদ জুয়েল, বনগ্রাম বাজার বনিক সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল রতন, এডভোকেট বাবুল মিয়া,ধুলদিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম শুভ্র, এরশাদ মাহমুদ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সুমন, মশিউর রহমান রাজু। বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লোকমান হোসেন, প্রবাসী রাকেশ ঘোষ রুপু,বি এন পি নেতা আমিনুল ইসলাম ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।