বিএনপি’র অবৈধ হরতালের প্রতিবাদে শান্তি সমাবেশ
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি – ভালুকায় বিএনপির অবৈধ হরতাল, অবরোধ, অগ্নি সংযোগ, খুন ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সামাবেশ হয়েছে । সোমবার ( ৬ নভেম্বর) বিকালে ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টুর আয়োজনে ওই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য কামরুজ্জামান বুলবুল, রমিজ উদ্দিন খান, আশরাফুল আলম জান্নাত, ধীতপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, উথুরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান রিপন, রাজৈ ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হক, ভালুকা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মজিবুর রহমান পান্না,ভরাডোবা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাসেল মন্ডল, মেদুয়ারী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিল্টন, মেদুয়ারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল মোল্লা সহ কয়েক হাজার নেতাকর্মী।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































