সরিষাবাড়ীতে ডোবার পানি থেকে ফুটবল উঠাতে গিয়ে এক শিশুর মৃত্যু
জামালপুর প্রতিনিধি -জামালপুরের সরিষাবাড়ীতে ফুটবল খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে সাখাওয়াত নামে এক শিশুর মৃত্যু। রবিবার (২ আগস্ট) বিকালে পৌর এলাকার ধানাটা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত শিশু ঐ গ্রামের ভ্যানচালক সুমন মিয়া ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শিশু সাখাওয়াতসহ কয়েক বন্ধু বাড়ীর পাশে খোলা মাঠে ফুটবল খেলতে যায়। খেলার সময় ফুটবলটি পাশের ডোবা পানিতে পড়লে শিশু সাখাওয়াত উঠাতে যায়। এসময় অসাবধানতাবশত ডোবার পানিতে শিশুটি ডুবে যায়। সাথে থাকা অন্য শিশুরা দৌড়ে শিশুটির মাকে খবর দেয়। পরে স্থানীয়রা খোজাখুজি করে শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতের চাচা শহিদ মিয়া জানান, বৃষ্টির মধ্যে বাড়ীর পাশে খোলা মাঠে কয়েকজন শিশু ফুটবল খেলতে দেখেন তিনি। ফুটবলটি ডোবার গর্তে পড়ে গেলে শিশু সাখাওয়াত বলটি তুলতে গিয়ে পানিতে পড়ে মারা গেছে। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































