লামায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা
বেলাল আহমদ,লামা-আলীকদম(বান্দরবান)প্রতিনিধি-
বান্দরবানের লামায় এক যুবক নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (২৪ মার্চ) রাতের কোনো এক সময় উপজেলার লামা সদর ইউনিয়নের পশ্চিম লাইনঝিরি এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত আমজাদ হোসেন (৩০) মুক্তিযুদ্ধা মৃত রজ্জব আলীর ছেলে।
নিহতের বড় ভাই আজগর আলী জানান, সোমবার সকালে আমরা কাজে যাওয়ার সময় ছোট ভাইকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে পরে গ্রামের কয়েকজন মিলে ঘরের দরজা ভেঙে ভেতরে ডুকে দেখি আমার ভাই ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে।
তিনি বলেন,গত প্রায় ১৫ দিন ধরে শক্তি ফাউন্ডেশন নামের একটি এনজিও-এর ম্যানেজার তাদের ঋনের টাকা পরিশোধের জন্য আমার ভাইকে নানাভাবে চাপ প্রয়োগ করে আসছিল। গতকালও ঋনের কিস্তি পরিশোধ করার কথা ছিল।
এছাড়া আমার ভাইয়ের সাথে কারো কোনো বিরোধ ছিল না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে,লামা থানা অফিসার ইনচার্জ(ওসি) মো.তোফাজ্জল হোসেন জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হবে।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































