# Tags

শেখ হাসিনার যে বিচার হয়েছে সারা পৃথিবীর মানুষ দেখেছে-নাটোরে দুলু

নাটোর প্রতিনিধি-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,শেখ হাসিনার যে বিচার হয়েছে সারা পৃথিবীর মানুষ দেখেছে। শেখ হাসিনা, আজ থেকে এক বছর আগে ৫ই আগস্ট এর আগে পহেলা জুলাই থেকে এই ৫ই আগস্ট প্রায় ৩৬ টা দিন প্রায় দেড় হাজার ছাত্র, দেড় হাজার ছাত্রী, রিক্সাওয়াল উনচল্লিশ জন শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে। বাড়ির ছাদে একজন শিশু খেলছে সেই শিশুকে হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশে, এটা মিথ্যা নয় এবং ৭ জন মানুষকে আশুলিয়া পুড়িয়ে মেরেছে, এখানে এক ভাই মুগ্ধ পানি খাওয়াচ্ছিল তাকেও গুলি করে হত্যা করেছে, প্রিয় ভাই ও বোনেরা শেখ হাসিনার টেলিফোনে অর্ডার দিচ্ছে গুলি করো মেরে ফেলো এই সমস্ত ছবি টেলিভিশন মোবাইল রেকর্ড যা কোটে প্রমাণ হয়েছে, প্রমাণ হওয়ার পর সাক্ষী সরকারি উকিল শেখ হাসিনার উকিল তর্ক-বিতর্ক প্রমাণিত হয়েছে এই শেখ হাসিনা হত্যাকাণ্ড সঙ্গে জড়িত।

দুলু আরো বলেন,আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, ভারত আপনার গণতান্ত্রিক রাষ্ট্র আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই বাংলাদেশ মানুষ যে ঘৃণা ভোরে যার বিচার করেছে যাকে ফাঁসি দিয়েছে তাকে অতিসত্বর ফেরত দিয়ে বাংলাদেশের মানুষেরই চাওয়াকে আপনারা প্রতিষ্ঠা করবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের দাবি।

আজ মঙ্গলবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার দুলু’র নিজ এলাকা রামশার কাজীপুর আমতলী বাজারে ধানের শীষের প্রতীক কে বিজয়ী করার লক্ষ্য উঠান বৈঠকে এই সব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম,কাজী শাহ আলম, সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন,সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, যুব দলের সভাপতি এহাই তালুকদার ডালিম সহ বিএনপির নেতা কর্মিরা।