নাটোরের বাগাতিপাড়ায় প্রধানমন্ত্রীর উন্নয়ন ও শান্তি সমাবেশ
নাটোর প্রতিনিধি-নাটোরের বাগাতিপাড়ায় দেশব্যাপী বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস,নৈরাজ্য, নাশকতামূলক কর্মকান্ডের অপচেষ্টা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও শান্তি সমাবেশ এবং ১২ জন প্রতিবন্ধী কে হুইলচেয়ার ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে থেকে ১২জন অসুস্থ রোগীদের সুচিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে ৬ লাখ টাকার চেক বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বিকালে পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পাঁকা উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রধানমন্ত্রীর উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
০১ নং পাঁকা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ওসমান গনি’র সভাপতিত্বে ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল,বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু সহ উপজেলা আওয়ামিলীগ সহ সহযোগী অংগ সংঠনের নেতা ও কর্মীরা।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































