চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ফেনসিডিলসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৮৮ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী মধ্যপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. সাইম (২৩) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে মো. শাহীন আলম আজম (২৩)।
গত রবিবার রাত ১০টায় জেলা শহরের ঝিলিম রোডস্থ সিঙ্গার শো-রুমের সামনে ডিএনসির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করে।
জেলা ডিএনসি’র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানান- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাত ১০টায় শহরের বড় ইন্দারা মোড়-ঝিলিম রোড এলাকায় অভিযান চালায়। সেখানে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকাশার পেছন সিটে বসা মো. সাইমকে ৪০ বোতল ও মো. শাহীন আলম আজমকে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। সোমবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































