ভালুকায় স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদ বিজয়ী
আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি ময়মনসিংহ-১১, ভালুকা আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচানে আ’লীগের বর্তমান এমপি (নৌকা প্রতীক) প্রার্থী কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে হারিয়ে বিপুল ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) জেলা আ’লীগের সহ-সভাপতি মো: আবদুল ওয়াহেদ বিজয়ী হয়েছেন । গোপন ব্যালটের মাধ্যমে রবিবার (৭ জানুয়ারী) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে।
প্রাপ্ত ভোটে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) মো: আবদুল ওয়াহেদ ৯৫ হাজার ২৮০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগের (নৌকা প্রতীক) বর্তমান এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু পেয়েছেন ৫৬ হাজার ৪২০ ভোট। ৩৮ হাজার ৮৬০ ভোট বেশি পেয়ে ট্রাক প্রতীকের প্রার্থী মো: আবদুল ওয়াহেদ বিজয় লাভ করেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার কোথাও তোমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্ধারিত সময়েই ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে রাত ৯ টায় নির্বাচনী এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো: এরশাদুল আহমেদ। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণে অধিক আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করেন। নির্বাচনে ১০৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ৪৫.৯২% শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে স্বতন্ত্র প্রার্থী মো: আবদুল ওয়াহেদ (ট্রাক প্রতীক) ৯৫ হাজার ২৮০ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগের (নৌকা প্রতীক) বর্তমান এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু পেয়েছেন ৫৬ হাজার ৪২০ ভোট।
এ নির্বাচনে ভালুকায় মোট ভোটার ছিলো তিন লাখ ৩৫ হাজার ৯৯৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৬৭ হাজার ৩০৭, নারী ভোটার এক লাখ, ৬৮ হাজার ৬৮৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন দুইজন।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































