# Tags

‎তালায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :সাতক্ষীরার তলায় জাতীয় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ( ১২ আগষ্ট) সকালে তালা শিল্পকলা হলরুমে আলোচনা সভা ও সফল যুবকদের মাঝে সম্মাননা পুরস্কার ও ঋণ গ্রহিতাদের মধ‍্যে ১৯ জনকে নগদ টাকার চেক বিতরন করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‍্যালি বের হয়ে উপ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

‎তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুতোস বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা জামাতের আমির মফিদুল্লা, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম প্রমুখ।

‎আলোচনা সভা শেষে ১৯ জন ঋণ গ্রহিতার মাঝে ১৭ লাখ ৫০ হাজার ঋণ বিতরণ ও ৫ জন উদ্যোক্তাদের ক্রেস বিতরণ করা হয়।