চেয়ারম্যান প্রার্থী ইঞ্জি.আরিফের নির্বাচনী উঠান বৈঠক
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৩ জুলাই/আসন্ন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৭’নং কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জি. মোঃ আরিফুজ্জামান আরিফের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে উপজেলার হরন্দা হাইস্কুল মাঠে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এলাকার সর্বস্তরের জনগণ ও শুভানুধ্যায়ী বৃন্দের আয়োজনে বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক শাহাজউদ্দিন মন্ডল।
চেয়ারম্যান প্রার্থী ইঞ্জি. মোঃ আরিফুজ্জামান বলেন, “কুসুম্বা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিই হবে আমার নির্বাচনী মূল লক্ষ্য। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।
এসময় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য শ্রী অমল চন্দ্র, আলহাজ্ব আমির উদ্দিন, মোঃ ছোহরাব হোসেন মাষ্টার এবং জেলা তাঁতি দলের আহ্বায়ক ও পল্লী চিকিৎসক মোঃ রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নির্বাচনে তরুণ, শিক্ষিত ও সমাজসেবক ইঞ্জি. আরিফুজ্জামানকে সমর্থন দেওয়ার আহ্বান জানান বক্তারগণ। বৈঠকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































