# Tags

দৌলতপুরে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ

সাইদুর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ ৭৫ কু্ষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা দৌলতপুর উপজেলার ২১জন ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করেছেন। ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ছাগল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ, সহকারী কমিশনার ভুমি প্রদীপ কুমার দাশ, উপজেলা বি,এনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, ওসি খালেদুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী সজিবুর রহমান,সাংবাদিক এম এ আব্দুর রাজ্জাক, সাবেক জি এস হারুনর রশীদ, এম ফরজ উল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিন্দু উপস্থিত ছিলেন।