# Tags

পঞ্চগড়ে যথাযথ মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে| এ উপলক্ষে বুধবার বৃষ্টিস্নাত সকালে জেলা শহরের শেরে বাংলা পার্ক সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি| পরে শহীদ পরিবারসহ সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়|

এ সময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন| শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার ও জুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী| পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়| জেলা প্রশাসক মোছা: শুকরিয়া পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ| আলোচনা সভায় জুলাই শহীদ পরিবারের সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন| আলোচনা সভা শেষে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়| #