# Tags

এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে-পঞ্চগড়ে ব্যারিষ্টার নওশাদ

পঞ্চগড় প্রতিনিধি-বিএনপি সরকার গঠন করলে দেশকে ৫০ বছর একশ বছর এগিয়ে নিয়ে যাবে। শুধু পঞ্চগড়কে আধুনিক জেলা করবে না, পঞ্চগড়ের সাথে বাংলাদেশকে বিদেশের তথা সারা বিশ্বের মানুষ চিনবে পঞ্চগড়কে। বিএনপি যে রাজনৈতিক কর্মসুচি দিয়েছে তা বাস্তবায়ন করবে। বিএনপি গনতান্ত্রিক সরকারকে বিশ্বাস করে। সোমবার বিকেলে পঞ্চগড়ে জেলা বিএনপির আয়োজনে পঞ্চগড় চিনিকল মাঠে বিএনপি মনোনীত ধানের শীষের নির্বাচনী জনসভায় একথা বলেন।

ব্যারিষ্টার নওশাদ জমির আরও বলেন, ২০২৬ সালের এ নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে। তারেক রহমানের শ্লোগান সবার আগে বাংলাদেশ একটি দর্শন, এ নির্বাচনে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, বিচার বিভাগকে স্বাধীনতা করতে হলে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে হবে। তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপি সরকার গঠন করলে সবাইকে ফ্যামেলি কার্ড, কৃষকদেরকে কৃষি কার্ড দেয়া হবে, শিক্ষিত বেকারদেরদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে সেখানে তাদেরকে প্রশিক্ষণ দেয়া হবে, বন্ধ হয়ে যাওয়া চিনিকলটি চালু করা হবে। পঞ্চগড়ে শিক্ষার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়, ইন্জিনিয়ারিং কলেজ করা হবে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মান উন্নয়ন করা হবে।
ব্যারিষ্টার নওশাদ জমির আরও বলেন, তরুণদের জন্য কর্মসূচি গ্রহণ করা হবে। পাবলিক লাইব্রেরি স্থাপন করা হবে সেখানে তারা জ্ঞান অর্জন করতে পাবে। শ্রমিকদের জন্য গার্মেন্টস স্থাপন করা করা হবে। আমাদের স্বদিচ্ছা আছে সেটা দিয়েই বাংলাদেশকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। পঞ্চগড়ের পাথর আর চা শ্রমিকদের জন্য কাজ করবো। পৌরসভাকে আধুনিক পৌরসভা করবো।
পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জজ আদালতের পিপি এডভোকেট আদম সুফি, যুগ্ম আহবায়ক এম এ মজিদ, যুগ্ম আহবায়ক এডভোকেট রিনা পারভীন, পঞ্চগড়-১ আসনের নির্বাচনী এজেন্ট ব্যারিষ্টার মুহাম্মদ নওফেল জমির, পঞ্চগড় পৌর বিএনপির সাধারন সম্পাদক জেলা জজ আদালতের জিপি এডভোকেট এম এ বারী, পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু, তেতুঁলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু, জেলা মহিলা দলের সভাপতি আন্জুমান আরা মুক্তি, বাংলাদেশ ওলামায়ে ইসলামের জেলা আমীর মাওলানা মনিরুজ্জামান, বাংলাদেশ গনসংহতি আন্দোলনের জেলা সভাপতি সাজেদুর রহমান সাজু প্রমূখ।

এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে-পঞ্চগড়ে ব্যারিষ্টার নওশাদ

১২ ফ্রেবুয়ারীর নির্বাচনে বিএনপির জয় হলে ১৩