ভালুকায় পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি – ময়মনসিংহের ভালুকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ময়মনসিংহ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট আনোয়ার আজিজ টুটুল।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে ভালুকা উপজেলা ধীতপুর, টুংড়াপাড়া, রাজশাহীপাড়া ও ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক হাজার নারী-পুরুষ পথচারী ও রোজাদারের হাতে ইফতার সামগ্রী তুলে দেন তিনি।
এসময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এডভোকেট আনোয়ার আজিজ টুটুল বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য এই উদ্যোগ।
উল্লেখ তিনি গতশীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েক হাজার হতদরিদ্র নারীপুরুষের মাঝে কম্বল বিতরন করেন।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































