# Tags

দৌলতপুরে পুর্ব সুত্রতার জেরে শিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হগোলবাড়িয়া ইউপির জয়রামপুর গ্রামে পুর্ব সুত্রতার জেরে সিঙ্গাপুর প্রবাসির বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে ঔ এলাকার কিছু নেশা গৃস্থ যুবক।

এই ঘটনায় সিঙ্গাপুর প্রবাসির স্ত্রী নিজে বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার হগোলবাড়িয়া ইউপির জয়রামপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসি সেলিম রেজার বাড়িতে গত ২৮ শে মার্চ,রোজ শনিবার বিকেল ৪ টাই এলাকার সাইদ,(৩৭),নাসির (৩৪),সুজন (২৫) সহ ৫/৬ জনের একটি নেশাগ্রস্ত সন্ত্রাসী দল লোহার রোড,হাতুড়ি, রামদা নিয়ে হামলা চালায়। তারা বাড়ির গেট,ভেঙ্গে জোরপূর্বক প্রবেশ করে ঘরের দরজা, চিয়ার টেবিল,পানির মটার ঘরে টিনের চালা রামদা দিয়ে কুপিয়ে ভাংচুর করে। এ সময় বাড়ির পরিবারের লোকজন তাদের ভয়ে ঘর থেকে বের না হয়ে চিৎকারের প্রতিবেশিরা এগিয়ে তাদের সরিয়ে দেয়। পরে সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী শামীমা আক্তার নিজে বাদী হয়ে দৌলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনা থানা পুলিশ তদন্ত করেছেন। এ বিষয়ে সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী সহ পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে।

দৌলতপুরে  পুর্ব সুত্রতার জেরে শিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর

ভোরের আলো ফোটার আগেই নিভে গেল প্রাণ: