ভালুকায় “পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ সপ্তাহ-২৫” উদ্বোধন
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি –
ময়মনসিংহ পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সারাদেশের মতো ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলাতেও শুরু হয়েছে “পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৫”। ৯ আগস্ট থেকে শুরু হওয়া এ সপ্তাহ চলবে ১৪ আগস্ট পর্যন্ত।
সপ্তাহের প্রথম দিনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, এমওডিসি ডা. মাসুদ পারভেজ, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রতন মিয়া সহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ আহমেদ রাজীব বলেন, “পরিবার পরিকল্পনা বিভাগের সর্বোচ্চ অভিভাবক, মান্যবর পরিচালক, পরিবার পরিকল্পনা, ময়মনসিংহ বিভাগ মো. মতিউর রহমান মহোদয়ের উদ্যোগে এবং ময়মনসিংহ জেলার সুযোগ্য উপপরিচালক মো. মাজহারুল হক চৌধুরী মহোদয়ের নেতৃত্বে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে শুরু করে প্রতিটি সেবা কেন্দ্র ও কার্যালয়ে এই কার্যক্রম চলছে। উৎসবমুখর পরিবেশে সুন্দর ও শৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী ১৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে সপ্তাহ শেষ হলেও সারা বছরব্যাপী পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের এই ধারাবাহিকতা বজায় থাকবে।”
সপ্তাহজুড়ে প্রতিটি সেবা কেন্দ্র ও কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান এবং বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































