ভালুকায় ৩টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি – ময়মনসিংহের ভালুকায় আল- খায়ের ফাউন্ডেশন, লাইফ কর্তৃক ৩টি অসহায় পরিবারের মাঝে শনিবার(১৮ নভেম্বর) ঘরের চাবি হস্তান্তর ও একশত এতিম বাচ্চাদের মাঝে শিক্ষা উপকরণ, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন আল খায়ের ফাউন্ডেশনের চিপ এডভাইজার ডা: মোশায়েদ রহমান মুন।

ভালুকায় নিরাপদ বাসস্থানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্পের ধারাবাহিকতায় আন্তর্জাতিক দাতা সংস্থা আল খায়ের ফাউন্ডেশন বিনামূল্যে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঘরের চাবিগুলো হস্তান্তর করে।
আল খায়ের ফাউন্ডেশন ও বিশিষ্টচিকিৎসক,ব্যবসায়ী ডাঃ মোশায়েদ রহমান মুনের সার্ভিক ব্যাবস্থাপনায় স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ফিতা কেটে ঘরগুলো উদ্বোধন করা হয়।
এসব ঘরে রয়েছে দুটি থাকার রুম,একটি গোসলখানা, একটি বাথরুম রয়েছে। অসহায় পরিবারগুলো দৃষ্টি নন্দন ঘর পেয়ে খুবই খুশি এবং ডাঃ মোশায়েদ রহমান মুনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আল খায়ের ফাউন্ডেশন চিপ এডভাইজার বিশিষ্ট চিকিৎসক,ব্যবসায়ী ডাঃ মোশায়েদ রহমান মুন জানান, পর্যায় ক্রমে ভালুকায় আরো এরকম ঘর অসহায় দরিদ্র মানুষের বাড়ীতে আমাদের উদ্যোগে করে দেওয়া হবে।
এসময় আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব,মল্লিকবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। অপরদিকে, ভালুকার প্রত্যান্ত অঞ্চলের উন্নয়নে আল খায়ের ফাউন্ডেশন এবং ডাঃ মোশায়েদ রহমান মুনের উদ্যোগে বিভিন্ন এলাকার মসজিদ,মাদ্রাসার উন্নয়ন সহ মসজিদ, মাদ্রাসার বাজার,আশ্রয়ন প্রকল্প সহ বিভিন্ন স্থানে ৫০টি টাংকি সহ সাব মার্সিবল পাম্প স্থাপন,এতিম শিশুদের শিক্ষা বৃত্তি সহ খাদ্য সামগ্রী বিতরণ করে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































