# Tags

লোহাগড়ায় গ্রাহকদের অধিকতর সেবা প্রদান করতে ওয়ালটন প্লাজার সাথে ৭টি চিকিৎসা কেন্দ্রসহ শিক্ষা প্রতিষ্ঠানের সেবাচুক্তি স্বাক্ষর

নড়াইল প্রতিনিধি।।নড়াইলের লোহাগড়ায় গ্রাহকদের অধিকতর সেবা প্রদান করতে ওয়ালটন প্লাজার সাথে ৭টি চিকিৎসা কেন্দ্র ও ১টি শিক্ষা প্রতিষ্ঠানের সেবাচুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার সকালে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

জানা যায়, লোহাগড়া উপজেলার “ডক্টরস স্পেশালিস্ট হসপিটাল লিঃ, ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, উপশম ডায়াগনস্টিক সেন্টার, সিটি ডায়াগনস্টিক সেন্টার, ক্যাফে চেক আউট, মধুমতি ডায়াগনস্টিক সেন্টার, লোহাগড়া প্রি ক্যাডেট স্কুল এর সাথে কিস্তি ক্রেতা সুরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ডক্টরস হসপিটালের এডমিন প্যানেলের ম্যানেজার, বিশেষজ্ঞ ডাক্তার, ওয়ালটন প্লাজা-লোহাগড়া, নড়াইল ব্রাঞ্চ ম্যানেজার বি. এম. মানিক হাসান,
ডেপুটি ম্যানেজার শামীম মোল্লা,
সেলস এক্সেকিউটিভ রিয়াজুল ইসলাম রেজা, ইউনিক ডায়াগনস্টিক সেন্টার এর সম্মানিত পরিচালক মাহমুদুল হাসান সম্রাট ও ডিরেক্টর বাবু নিতীশ কুমার, উপশম হেলথ কেয়ার সেন্টারের পরিচালক বিকাশ পাইপাই।

জানা যায়, উক্ত চুক্তিতে ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডধারী সকল সদস্যসহ ওয়ালটন প্লাজার কর্মকর্তা, কর্মচারীগণ নিম্নোক্ত চিকিৎসার সুবিধা পাবেন। সকল প্রকার ডাক্তার ফি ১০ভাগ ছাড়। সকল প্রকার পরীক্ষা ২০-২৫ ভাগ ছাড়। ##