চকরিয়ায় পানির মটর চুরি করতে গিয়ে চোরের মৃত্যু
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি-চকরিয়ায় উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের পানির মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎ তারে জড়িয়ে চোরের মৃ’ত্যুর ঘটনা ঘটেছে। ১৩ মে দিবাগত রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার একটি চোরের দল রাতে মানুষের বাড়ি থেকে টমটম, অটোরিকশা, সিএনজি গরু, ছাগল, মহিষসহ বিভিন্ন মুল্যবান জিনিস পত্র চুরি করে থাকে। গত ১৩ মে দিবাগত রাতে পূর্ব বড় ভেওলা ৩ নং ওয়ার্ড অলির বাপের পাড়া বাদশার বাড়িতে পানির মটর চুরি করতে যায় চোরের দল।
অন্ধকারে চোরের দলের একজন সদস্য পানির মটর চুরি করতে তারে হাত দেওয়ার সাথে সাথে বিদ্যুৎতারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনা স্থলে এক চোরের মৃত্যু হয়। তিনি শাহারবিল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জাফর মিস্ত্রি ছেলে আবদুল মন্নান(২৮) বলে নিশ্চিত করেন এমইউপি কফিল উদ্দিন। বাড়ির মালিক বাদশা জানান, তার পরিবার সকালে উঠে মটর দিয়ে প্রতিদিনের মতো পানি উঠাতে মটরের সুইস দিলে মটর চালু না হওয়ার তাকে জানান।
বাদশা উঠে একই ভাবে মটরের সুইস দিয়ে দেখার পর মটর চালু না হওয়াতে আশপাশে দেখতে গিয়ে মৃত অবস্থায় একজনে মেশিনে হাত থাকা অবস্থায় দেখে স্থানীয় লোকজন ও মেম্বারকে জানান।
পরে মেম্বার ও চৌকিদার মারফত পুলিশকে জানানো হয়। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশ উদ্ধার করে।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































