প্রতিষ্ঠা বার্ষিকীতে পলাশবাড়ীতে যুবদল নেতা নিক্সনের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল
বায়েজিদ (পলাশবাড়ী) গাইবান্ধা:জাতীয়তাবাদি যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান নিক্সন এর নেতৃত্বে বিশাল এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর মঙ্গলবার বিকালে পলাশবাড়ী পৌর শহরের তিনমাথা মোড় হতে এ আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা যুবদলের আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ডাঃ সৈয়দ মাইনুল হাসান সাদিক।
আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ,পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন,
জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান নিক্সন, সাগর সরকার মিনু, সদস্য সচিব রাজু আহম্মেদ,পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামিম রেজা, সদস্য সচিব ইমরান সরকার,পৌর শ্রমিকদলের সদস্য সচিব শাহিন শেখ, মহদীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি খন্দকার আপেল মাহমুদ, সাধারণ সম্পাদক পাপুল সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ার সরকার আরিফ, পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির পায়েল,সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেজবাহ আহমেদ প্রান্ত,সাধারণ সম্পাদক রায়হান সরকারসহ অন্যান্যরা। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































