# Tags

রাজবাড়ী-২-আসনের মনোনয়ন দাখিল করলেন বীরমুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি

মোহাম্মদ ইউসুফ মিয়া রাজবাড়ী প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা,কালুখালী, বালিয়াকান্দি এই ৩টি উপজেলা নিয়ে রাজবাড়ী-২-(২১০) আসনের জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন জমা দিলেন রাজবাড়ী-২-আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।
২০ নভেম্বরে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় হতে মনোনয়ন ফরম সংগ্রহ করার পরে ফরম ফিলাপ করে দাখিল করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ কেএম শফিকুল মোরশেদ আরুজ, বালিয়াকান্দি উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি ও পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউজ্জামান চৌধুরীর টিটো, পাংশা উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,রাজবাড়ী-২-আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির পিএস সাকের জামান,সাধারণ সম্পাদক ওহাব আলী মন্ডল,কালুখালী উপজেলা আওয়ামিলীগের সভাপতি আতিউর রহমান নবাব,সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়েরসহ প্রমূখ।
রাজবাড়ী-২-আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বলেন, পাংশা,কালুখালী,বালিয়াকান্দি এই ৩টি উপজেলাতেই রাজনীতিতে বলিষ্ঠ ভুমিকা রেখেই কাজ করে যাচ্ছি।আমাদের এই এলাকাটি ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দখলেই আছে এবং আগামীতেও থাকবে।
মানুষের আস্তা ভালেবাসা সবই আমার উপর আছে। তারা চায় আমি যাতে আবার নির্বাচিত হই এজন্য তারা আমাকে ভােট দিতে চায়।
ভোটারা ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারলে আমার মনে হয় গতবারের চেয়ে এবারো ইনশাআল্লাহ বেশি ভোটে নির্বাচিত করবে এই পাংশা,বালিয়াকান্দি,কালুখালী ৩টি উপজেলার জনগণ।
গত ১৯৯৬সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৫বার নির্বাচনে অংশ গ্রহন করে ৪বার বিজয়ী লাভ করেছেন।
২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২-আসন থেকে ৩ লক্ষ ৯৯ হাজার নৌকা মার্কায় ভোট পেয়ে বিজয়ী লাভ করি এবারো আমি জনগনের ভোটেই বিপুল ভোটে জয়ীলাভ করবো।