ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
মোঃআক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি- উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের ভালুকায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার(১৪এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ভালুকা সরকারি কলেজে গিয়ে শেষ হয়।
রঙিন ব্যানার, ফেস্টুন আর ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে র্যালিটি পরিণত হয় এক প্রাণবন্ত শোভাযাত্রায়।
পরে আলোচনা সভা ও মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ।
দিনব্যাপী এ আয়োজন ভালুকাবাসীর মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেন,ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ আ ন ম শাহাদাৎ হোসেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা মডেল থানা ওসি মোঃ জাহিদুল ইসলাম,ভালুকা পৌর বিএনপির আহবায়ক হাতেম খান, যুগ্ন-আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, বিএনপির যুগ্ন আহবায়ক গোলজার হোসেন,বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট উসমানগনি মাখন,মুজিবুর রহমান মজু,শাখাওয়াত পাটান,উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধরণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল, ভালুকা উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকার,শাহ মোঃ সুজন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,সাংবাদিক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































