নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ডে ফলজ ,বনজ ও ঔষধি গাছের ও পথচারিদের মাঝে ৯হাজার চারা বিতরণ
নাটোর প্রতিনিধি-জাতীয় লক্ষ্যমাত্রা ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সাথে একাত্মতায় নাটোর পৌরসভার নয়টি ওয়ার্ডে নয় হাজার বৃক্ষ চারা বিতরণ ও পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ এবং জলবায়ু সচেতনতার বৃদ্ধির এই ফলজ ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের কানাইখালি প্রেসক্লাব এর সামনে জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীর আয়োজনে ও এস আর আই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় এই বৃক্ষের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মিজানুল হক ডিউক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, জেলা যুবদলের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মালেক , রিফাত মাহমুদ সহ বিএনপির, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, একটি উদ্যোগ একটি চেষ্টা নিয়ে আসবে সফলতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ৫ বছরের মধ্যে ২৫কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। আপনারা জানেন যে বৈষয়িক জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ তারি আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি ফাউন্ডেশনের নাটোর পৌরসভার নয়টি ওয়ার্ডে নয় হাজার বৃক্ষ চারা বিতরণের অংশ হিসেবে আজ এই ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































