শেখ হাসিনা ও আওয়ামী লীগ ফেরাউন নমরুদের চাইতে খারাপ-দুলু
নাটোর প্রতিনিধি-বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফেরাউনের দোসর। আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফেরাউন নমরুদের চাইতে খারাপ।
গত ১৫ বছর এদেশের মানুষ আলেম ওলামা মুখে দঁাড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবী পড়ে বাড়ি থেকে বের হতে পারতো না। স্বাধীন ভাবে ঘুরতে পারতো না। আলেম ওলামারা স্বাধীন ভাবে সভা সমাবেশে কথা বলতে পারতো না।
ইসলাম প্রচার করতে পারেনি। ইমাম, আলেম ওলামাদের সভা সমাবেশ জালসা করতে বঁাধা দিয়েছে। আওয়ামী লীগ সারা দেশে আলেমদের ধর্ম প্রচারে বঁাধা দিয়েছে। আল্লাহর নির্দেশে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ ইসলামের বাণী প্রচারের সময় যেমন ফেরাউন নমরুদ বঁাধা দিয়েছে বাংলাদেশে তেমনি গত ১৫টি বছর আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইসলামের পালন ও প্রচার প্রসারে বঁাধা দিয়েছে। তারা ইসলামকে ধ্বংস করার চেষ্টাকরেছে।
রোববার দুপুরের নাটোরের নলডাঙ্গা উপজেলার শাখারীপাড়া জামে মসজিদ সংলগ্ন হাফেজিয়া মাদরাসা স্থাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলুএসব কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম ও হাফিজ উদ্দিন হাফিজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা উপজেলা বিএনপির নেতা আব্বাস
আলী নান্নু প্রমুখ।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































