ভালুকায় বিদেশি মদসহ আটক-৩
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি -মনসিংহের ভালুকায় ৫০ বোতল বিদেশি মদ ও মাদক বহনকারী একটি পিকআপভ্যান সহ তিন জনকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের জিঞ্জিরার মাজার এলাকা খেকে তাঁদের আটক করা হয়।
আটক কৃতরা হলো নালিতাবাড়ী থানার আমির হোসেনের ছেলে রাসেল, শ্রীবর্ধী থানার আরিফুল আলমের ছেলে জেবুল তারেক,ও আইয়ুব আলীর ছেলে আজমু।
মডেল থানা পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































