# Tags

বীরগঞ্জে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কোপালো কর্মচারীকে, থানায় মামলা দায়ের

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউপির বড় শীতলাই গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ১ জন আহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দেয়া বিবরণ ও মামলা সুত্রে জানা যায়, বড় শীতলাই গ্রামের মৃত নুরুজ্জামান চৌধুরীর ছেলে ভূমিদস্যু মনিরুজ্জামান চৌধুরীর (৪৮) সাথে একই এলাকায় বসবাসরত জনৈকা শারমিন মাহবুবের উত্তরাধিকার সূত্রে পাওনা প্রায় ২৪ বিঘা জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় শারমিন মাহবুবের কর্মচারী প্রাইভেট কার চালক আমিনুল ইসলাম (৩৭) গত ৮ই জুলাই মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৫ টায় সাইকেল যোগে মালিকের চাষাবাদকৃত ফসলের ক্ষেত দেখতে চাকাই গ্রামের আওয়ালের লিচু বাগানের সামনে পৌঁছামাত্রই বিবাদী মনিরুজ্জামান সহ আওয়ালের ছেলে আলমগীর হোসেন (৩৮), ইউনুস আলীর ছেলে আমিনুল (৩৩),আজিমউদ্দিনের ছেলে তাজির(৩০), নাইদ্দার ছেলে ময়নুল(৩০) বেআইনি ভাবে লাঠি, লোহার রড, ধারালো ছোরা ও দেশীয় অস্ত্র-সস্ত্রে সু-সজ্জিত দলবদ্ধ হয়ে সন্ত্রাসী কায়দায় গতিরোধ করে।

এসময় গতিরোধের কারনে প্রতিত্তর করলে উল্লখিত সন্ত্রাসীরা আমিনুল ইসলামকে এলোপাতাড়ি মারপিট করাসহ ধারালো ছোরা,চাইনিজ কুড়াল দিয়ে উপুর্যুপরি কুপিয়ে গুরুতর আহত, রক্তাক্ত করে ও নাকে কামর দেয়। আহতের ডাকচিৎকারে শীতলাইয়ের আহাত আলী, সামছুল ওরফে বাটু সহ আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে সাইকেল ও ট্রাউজারের পকেটে থাকা মোবাইল ফোন নিয়ে প্রাননাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা বীরদর্পে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে উপস্থিত লোকজনের সহযোগিতায় স্থানীয় শামীমের রিক্সাভ্যানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক আহতকে রেফার্ড করলে এ্যাম্বুলেন্স যোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এব্যাপারে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন আহত আমিনুলের কাছ থেকে বিস্তারিত জেনেশুনে স্ত্রী মেরিনা বেগম বাদী হয়ে ঘটনার দিন দুপুরে বীরগঞ্জ থানায় ধারা ১৪৩/৩৪১/৩২৩/ ৩২৪/ ৩২৬/৩০৭/ ৩৭৯/৫০৬(২)/১১৪/ ৭৪ পেনাল কোড রুজু করে মামলা দায়ের করেন,যার মামলা নং-১০।