# Tags

সীমান্তপাড়ে ধানের শীষের জনসভা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২৯ নভেম্বর/২৫
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-০১ আসন থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার নিমিত্তে জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তঘেঁষা বাগজানা ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষের জনসভা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় রামভদ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাগজানা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ নাজমুল হকের সভাপতিত্বে জনসভাটি হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষের এমপি প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তালুকদার রুকু, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও আবু তাহের, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, বাগজানা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু মাষ্টার, যুগ্ম-সম্পাদক রেজাউল করিম বাদশা, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ফয়সাল হোসেন আপেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান রাব্বি, যুবদল নেতা নয়ন প্রধান, মাহমুদ হোসেন মামুন, মিজানুর রহমান, রহিদুল ইসলাম, মোঃ সাব্বির হোসেন, রাজ খান, মোঃ হযরত আলী, মেজবাউল হোসেন, মোঃ সাদ্দাম হোসেন, বাগজানা ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী মোছাঃ পারভিন আক্তার, সম্পাদিকা নার্গিস আক্তার, ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু কাশেম সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ধানের শীষের জনসভার শুরুতে বাংলাদেশের ৩’বারের সফল প্রধানমন্ত্রী গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।