চাঁদপুর-২ আসনে দ্বিতীয় দিনে আ’লীগের মনোনয়ন কিনলেন ৪ জন
সুমন আহমেদ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ৪ জন।
এরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, স্বাধীনতা পদক প্রাপ্ত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলার আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান এসি মিজান ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য এম ইসফাক আহসান সিআইপি।
রবিবার (১৯ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আনন্দ মূখর ও উৎসব পরিবেশে মনোনয়নপত্র কিনেন তারা।
উল্লেখ্য গত ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণা অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং নির্বাচন ৭ জানুয়ারী।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































