চট্রগ্রামের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি।।বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত রবিবার(১২ জুলাই) চট্রগ্রামের বন্যা কবলিত সিএন্ডবি টেকবাজারপোল পরিদর্শন করেছেন এবং সেখানকার বন্যার্তদের মাঝে শুকনা খাবার ও চাল বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর তিনি নগরীর ১১নং ওয়ার্ড কালীমন্দির এলাকার জেলেপাড়ায় ত্রান বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বাজার সংলগ্ন লাকী স্কয়ার কমিউনিটি সেন্টারে ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে নগরীর ফইল্লাতলী বাজার সংলগ্ন মহেষ খাল ও বারনীঘাট খাল পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের (৩৪ ইসিবি) ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শামস সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুপুরে বিদুৎ প্রতিমন্ত্রী রাঙামাটির উদ্দেশ্যে রওনা হন।
উল্লেখ্য, গত ১০ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চট্রগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থার কার্যক্রমের মধ্যে সুষম সমন্বয় ও নিবিড় তদারকি নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে বিশেষ এই দায়িত্ব অর্পণ করা হয়। ##



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































