ডামুড্যা উপজেলা ইউএনও’র সাথে এনসিপির নেতৃবৃন্দের মতবিনিময়
শফিকুল ইসলাম সোহেল,শরীয়তপুর প্রতিনিধি-শরীয়তপুরের ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাসরীন বেগম সেতু , সহকারী কমিশনার ভুমি আব্দুল মালেক ও ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক এর সাথে জাতীয় নাগরিক পাটি (এনসিপির) নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বুধবার বিকালে পৃথক ভাবে ফুলেল শুভেচছা ও মতবিনিময় সভা করা হয়।
এ সময় এনসিপির নেতৃবৃন্দ ডামুড্যা উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি পর্যায়ে উন্নয়নে এবং সামাজিক স্থিতিশীলতায় ও সকল দিবসগুলোতে তাদের সম্পৃক্ততা রেখে কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য দু কর্মকর্তাদের কাছে সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় কালে, জাতীয় নাগরিক পার্টির ডামুড্যা উপজেলা শাখার ডামুড্যা উপজেলার প্রধান সমন্বয়ক এ্যাড.মো.তারিকুল ইসলাম তারেক,যুগ্ম সমন্বয়ক ফয়সাল হোসেন, আব্দুল্লাহ জুবায়ের সিয়াম সিকদার, সদস্য মো: ওহেদুজ্জামান,মো: বায়োজিত,সোহান মাহমুদ, আমিনুল ইসলাম হাঐকার,শাহীন হাওলাদার, আতিকুর রহমান, হাসিবুল আমিন উৎস,বাদল,পারভেজ আকাশ
সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































