দৌলতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও ফলের চারা বিতরণ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৬৩৫০ জন শিক্ষর্থী এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফলের চারা বিতরণ কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্তরে এ কর্মসুচীর শুভ উদ্বোধন করা হয়।
২০২৪-২৫ অর্থ বছরে খরিপ -২/২০২৫-২৬ মৌসুমে কৃসি প্রনদনা কর্মসুচীর আওতায় আমন (উফশী আমন) ধান গ্রীষ্মকালীন পেঁয়াজ, নারিকেল, তাল, আম, নিম, বেল, জাম ও কাঁঠাল, উফশী জাতের শাকসবজী ও হাইব্রীড জাতের মরিচের আবাদ ও উৎপাদণ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও ফলের চারা বিনামূল্যে প্রদান করেন উপজেলা কৃষি অধিদপ্তর।
এসময় কৃষি অফিসার নুরুল ইসলাম জানান, উপজেলার ২৭০০ প্রান্তিক কৃষককে সার ও ধান বীজ, ৮০০ কৃষককে গৃষ্মকালীন সার ও পেঁয়াজ বীজ, ১০০ জন কৃষককে শাকসবজী বীজ, ১০০ জন কৃষককে মরিচের চারা, ৩০০ জন কৃষকের মাঝে তালের চারা এবং ১৭৫০ জন শিক্ষর্থীদের মাঝে আম, নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরন করা হবে।
এসময় উপজেলা কৃষি অফিসার মো. নুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী, উপসহকারী কৃষি কর্মকর্তা আলী হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































