রসুলপুরে তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
রাজবাড়ী প্রতিনিধি -রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আল-জামেয়াতুল আরাবিয়া বায়তুল উলুম মাদ্রাসার রসুলপুরে ৬০তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহ্ফিল ও হালকায় জীকির ৩দিন ব্যাপি অনুষ্ঠান শুরু হয়েছে।
বাংলাদেশ জামিয়াতুচ্ছালেকীনের কেন্দ্রীয় দপ্তরের সার্বিক ব্যবস্থপনায় ১৬ নভেম্বর বৃহস্পতিবার নামাজের মধ্যদিয়ে বয়ান শুরু করে। হযরতজী রহঃএর স্নেহের ছোটভাই অত্র মাদ্রাসার মোহতামিম ও বাংলাদেশ জামিয়াতুচ্ছালেকীনের বর্তমান পীর সাহেব সন্মানিত আমীরুল উমারা হযরত মাওলানা শরীফ মাসুম বিল্লা নেছারী।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২-আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি,
জেলা পরিষদ চেয়ারম্যান এ,কে,এম, শফিকুল মোরশেদ আরুজ, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাষ্টার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, সদস্য মোঃ ইউসুফ হোসেন মোল্লা,
বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন বিশ্বাসসহ প্রমূখ।
প্রধান মেহমান রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি রাজবাড়ী-২-আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন,এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার বড় হুজুর মরহুম আব্দুল মতিন নেছারী সাহেব ১৯৯৬সালে আমি যখন জাতীয় সংসদ নির্বাচনের সময় মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় হুজুরের সাক্ষাত হয়। তখন হুজুর সাহেব আমাকে এমপি হওয়ার জন্য দোয়া করেন সেই বছরে আল্লাহর রহমতে হুজুরের দোয়ার বরকতে আমি পাংশা বালিয়াকান্দি,কালুখালী উপজেলার জনগনের বিপুল ভোটে জয়ী হয়েছি।
তার পর থেকেই আমি এই মাদ্রাসায় সব সময় মাদ্রাসার খোজ খবর রাখি।
আমি এই মাদ্রাসায় অতিতেও অনুদান দিয়ে আসছি।চলতি বছরেও আমার পক্ষ থেকে ১০লক্ষ টাকা অনুদান দিয়েছি। আমি ভবিষ্যৎও দিয়ে যাবো।
যে কোন প্রয়োজনে এই রসুলপুর মাদ্রাসার সব সময় সাহায্য সহযোগীতা করার জন্য অঙ্গিকার করেন।
আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে উপলক্ষে সবার জন্য দোয়া চেয়ে এখানে আগত মুসুল্লিদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করেই শেষ করেন।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































