বীরগঞ্জে শ্রমিকদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানভীরআহাম্মেদ দিনাজপুরপ্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে গোলাপগঞ্জ মমতাজের মিল চাতালে ১১ নং মরিচা ইউনিয়নে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ মার্চ শনিবার বিকাল ৫টায় মরিচা ইউনিয়নের বাংলাদেশ শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম সভাপতিত্বে প্রথান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব দলের সদস্য সচিব তানভীর চৌধুরী, বীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক আজহারুল ইসলাম রাজা, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব খাইরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মরিচা ইউনিয়ন সেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক একরামুল ইসলাম মাষ্টার, পলাশবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সবুজ ইসলাম, মরিচা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক তহির উদ্দিন, ইউনিয়ন বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ঈদ সামগ্রী বিতরণ শেষে ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































