দৌলতপুরে ৪ নং মরিচা ইউপির ৩ কিলোমিটার জুড়ে ভাঙ্গন।। হুমকির মুখে ৫ কোটি টাকার জিও ব্যাগের কাজ
সাইদুর রহমান দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪ নং মরিচা ইউপি,র কোলদিয়াড় থেকে ৩ কিলোমিটার জুড়ে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে।
এলাকায় ৫ কোটি টাকার জিও ব্যাগ ফেলানো কাজ সহ ফসলি জমি,রাস্তা হাটবাজার, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান নদীর গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ সুত্রে জানাযায়, পদ্মা নদীর পানি কমার সাথে সাথে ৪ নং মরিচা ইউপির কোলদিয়াড় গ্রামের নিচে হঠাৎ করে এক সপ্তাহ ধরে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। এই ভাঙ্গনে কোলদিযাড় থেকে, হাটখোলা পাড়া বাজার পযন্ত ৩ কিলোমিটার জুড়ে এ ভাঙ্গন দেখা দিয়েছে। এই ভাঙ্গন যদি অব্যাহত থাকে তাহলে পানি উন্নয়ন বোর্ডের ৫ কোটি টাকার নতুন কাজ ভেঙ্গে পানির স্রোতে ভেসে যেতে পারে। এ ছাড়া পাশ্ববর্তী ভেড়ামারা উপজেলার রাইটা পাথর ঘাটা থেকে দৌলতপুর উপজেলার আল্লাহর দর্গা বাজারের সংযোগ সড়ক, রাইটা হইতে মহিষকুন্ডী বন্যা প্রতিরক্ষা বাঁধ, ভুরকা হইতে বৈরাগীরচর সড়ক সহ ফসলি জমি, অসংখ্য মসজিদ, বহু শিক্ষা প্রতিষ্ঠান নদীর গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে । এই বিষয়ে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক রোকনুজ্জামান স্থানীয় সাংবাদিকদের জানান দুই একদিনের মধ্যে এলাকা পরিদর্শন করে জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু হবে। ভাঙ্গন প্রতিরোধের জন্য এলাকাবাসী জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































