# Tags

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে অভিযান,৪প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

আব্দুর রউফ ভূঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় নিরাপদ খাদ্য আইনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৪ প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ (শনিবার, ৩০ আগস্ট) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। ভেজাল, অনিবন্ধিত ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে এ দণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট
আরিফুল ইসলাম,
সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে এসব রায় ঘোষণা করা হয়।

অভিযান পরিচালনা কালে
বিজ্ঞ আদলত কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বাজারে অবস্থিত তাসিন ফুডকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মানব সাস্থ্যের জন্য ক্ষতিকর রঙ ব্যবহারের অভিযোগে ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। অননুমোদিত রঙ জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।

কটিয়াদী উপজেলার গচিহাটা বাজারে অবস্থিত চাঁদ ফুড প্রোডাক্টস কে অস্বাস্থ্যকর পরিবেশ, অননুমোদিত রঙের ব্যবহার ও নিরাপদ খাদ্য আইনের অন্যান্য ধারা লংঘনের দায়ে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। অননুমোদিত রঙ জব্দ ও ধ্বংস করা হয়।
পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি বাজারে অবস্থিত সোনার মদিনা ফুড প্রোডাক্টস কে অনিবন্ধিত অবস্থায় খাদ্য উৎপাদনের দায়ে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।

কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত হোযাইফা বেকারীকে পচা ডিম, অননুমোদিত রঙ ব্যবহার ও অন্যান্য অপরাধে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।

অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালত কে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, কিশোরগঞ্জ জেলা পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আরিফুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, ‘মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।