নাটোরে আন্তঃস্কুল বিতর্ক ও কুইজ অনুষ্ঠিত
মোঃ রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধিঃ নাটোরে বিনোদ বিহারী চৌধুরী পাঠাগার ও সংগ্রহশালা উদ্যোগ এবং হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সহযোগিতায় এবং অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় অনিরুদ্ধ আশরাফ আন্তঃস্কুল বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে লালোর উচ্চ বিদ্যালয়ে আটটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত রাউন্ডে চ্যাম্পিয়ন হন লালোর উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ নলবাতা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন নলবাতা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী রুকাইয়া খাতুন।
মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন এড. বাকী বিল্লাহ রশীদি, সুকুমার চন্দ্র মন্ডল, সুবীধ কুমার মৈত্র (অলোক)।
বিচারক হিসেবে সাংবাদিক খলিল মাহমুদ, মমতাজুল ইসলাম।
অপরদিকে কুইজ প্রতিযোগীতায় ১৬০ জন শিক্ষার্থীর মধ্যে ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিজয়ীরা হলো (১) দিব্য সরকার,(২) মুশফিক উন নবী (৩) চন্দ্রা দাস (৪) শাহারিয়া (৫) রিয়াদ (৬) সিয়াম (৭) মহিন (৮) রাইসা (৯) হাসিবুল(১০)রাকিব(১১)নাছরিন(১২)দূর্জয়(১৩) বৈশাখী (১৪)তাইবুর (১৫) রাখি।
পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন -অবসরপ্রাপ্ত অধ্যাপক সুবীধ কুমার মৈত্র, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, নাটোর প্রেস ক্লাবের সভাপতি যুগান্তর জেলা প্রতিনিধি শহীদুল হক সরকার, প্রথম আলো নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, জেলা প্রশাসনের আক্তারুজ্জামান, সাংবাদিক, শিক্ষক ও সুধীজন সহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল মতিন ও আজাদুর রহমান। পুরস্কার হিসেবে বই, সনদ ও প্রাইজবন্ড এবং চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দল এবং শ্রেষ্ঠ বক্তা কে ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য বিনোদ বিহারী চৌধুরী পাঠাগার ও সংগ্রহশালা এবং হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগার ও অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশন তৃনমুলে একসাথে এ ধরনের শিক্ষামুলক কর্মকান্ড পরিচালনা করে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































