# Tags

খাগড়াছড়িতে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড পেলো ৪৫৬টি পরিবার

খাগড়াছড়ি প্রতিনিধি।। প্রধান মন্ত্রী তারেক রহমান এর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নে অনুযায়ী প্রথমবারের মতো তৃতীয় ধাপে পার্বত্য জেলা খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৪৫৬টি পরিবার।

বুধবার (১৭ জুন) বিকেলে খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং ইউনিয়ন পরিষদের মধ্যম লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেয়া হয়। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিরয় পর্যায়ে ভার্চুয়ালিভাবে সিলেট এর মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত থেকে উদ্বোধন করেন, প্রধান মন্ত্রী তারেক রহমান।

এসময় বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ির আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধাণ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। ফ্যামিলি কার্ড পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান উপকারভোগী নারীরা।

উপকারভোগী আনু মারমা বলেন, তার স্বামী অসুস্থ রোগী। ফ্যামিলি কার্ডের এই টাকা দিয়ে সন্তানদের পড়ালেখা করার ব্যয় করবেন এবং হাঁসমুরগি লালন, পালনে সংসারের আয় উপার্জের উৎস বের করবে। এই কার্ড তাদের আত্মসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

২৯৮নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুতি মোতাবেক আজকে তৃতীয় ধাপে প্রথমবারের মতো খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। সরকারের এই কার্ড পাহাড়ের নারীদের আত্ম সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। তাদেরকে কর্মক্ষম করবে। বর্তমান সরকারের দূরদর্শী এই চিন্তা দেশের উন্নয়নে ভুমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

খাগড়াছড়িতে আজকে ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে শুরু। পরবর্তী ধাপে ধাপে প্রতিটি উপজেলা গুলোতে যাচাই-বাছাই এর মাধ্যমে পরিবারের মাঝে বিতরণ করা হবে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তর খাগড়াছড়ি।