শহীদ বিশালের কবর জিয়ারত করেন এমপি সাঈদ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৪ আগষ্ট/গত ৪ আগষ্ট/২৪ জুলাই ছাত্র আন্দোলনে অংশ নিয়ে শহিদ হন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের সেলোমেশিন মিস্ত্রী মোঃ মজিদুল সরকারের বড় ছেলে নজিবুল সরকার বিশাল। শহিদ বিশালের দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পারিবারিক দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে শহিদ বিশালের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ মোঃ ফজলুল রহমান সাঈদ। এসময় বিশালের আত্বার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি। পরে এমপি শহিদ বিশালের বাড়িতে যান ও মিলাদে অংশ নেন এবং পরিবারের খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াত নেতা প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডাঃ সুজাউল করিম, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম চৌধুরী ও ইউপি সদস্য শফিকুল ইসলাম সহ অনেকেই।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































