# Tags

দৌলতপুরে পুলিশের অভিযানে অস্ত্র,গুলি ও ম্যাগজিন সহ যুবক আটক

সাইদুর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র সহ যুবককে আটক করেছেন দৌলতপুর থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায়,গতশুক্রবার রাত ৮.৫১ মিনিটের দিকে ভাগযোত মাছ বাজারের জৈনক জাহিদের দোকানের সামনে পাকা রাস্তার উপরে পুলিশ তল্লাশি চালিয়ে যুবকের কোমর থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।

আটককৃত যুবক পাকুড়িয়া মহিষকুন্ডি গ্রামের গোলাম মোস্তফার ছেলে সৈকত মোল্লা (২৭)।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় এস আই সৈকত, এ এস আই মাজেদ,সঙ্গীও ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করে অস্ত্র,গুলি ও ম্যাগজিন উদ্ধার করেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান স্থানীয় সাংবাদিকদের জানান, আটককৃত সৈকত সেখানে দাড়িয়ে ছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়াধীন চলছে। তাকে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। শনিবার সকালে কুষ্টিয়ার আদালতে নেওয়া হবে।