# Tags

তালার পল্লীতে জমি-জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত -১

‎তালা (সাতক্ষীরা)  প্রতিনিধি : সাতক্ষীরা তালার পল্লীতে পূর্বশত্রুতার জের ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায়  সৃষ্টি হয়েছে। ঘটনাটি সোমবার ৫ মে দুপুর ১ টার দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে ঘটেছে। এঘটনায় এক বৃদ্ধা আহত হয়েছে। আহথ বৃদ্ধা হলেন মাছিয়াড়া গ্রামের এরফান শেখের স্ত্রী আমেনা বিবি  (৬৫)। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
‎এঘটনার স্বাক্ষী পেরমান আলী জানান, আমাদের একই গ্রামের ফয়জুল্লা শেখ গংদের সহিত আমাদের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে আজ সোমবার দুপুরে আমাদের বসত বাড়িতে ঢুকে রান্নাঘর ভাংচুর করে। ভাংচুরের সময় আমরা কেহ বাড়ি ছিলাম না। আমার ছেলে বউ রান্না করছিল সেখানে এসে অতর্কিত হামলা করে এবং অশ্লিশ ভাষায় গালিগালাজ করে। আমার স্ত্রী ঠেকাতে গেলে তার হাতে শাবল দিয়ে মাথায় বাড়ি মারতে গেরে সে হাত দিয়ে ঠেকালে হাত ফোলা ফাটা যখম হয়। তাদের দাবি তারা আমাদের ভিতর ঝমি পাবে। এখান থেকে ১৫ দিন আগে মেম্বরদের উপস্থিতিতে মাপ জরিপ হয়েছে। সবাই থেকে সীমানা নির্ধারন করে দিয়েছে। সেই সিমানার ভিতরে আমি ঘর বাধতে ছিলাম। আমার সেই বাধা ঘরের টালি ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে। একই গ্রামের মৃত রিয়াজ উদ্দীন শেখের ছেলে ফয়জুল্লাহ শেখ, ফয়জুল্লাহ শেখের ছেলে মাসুদ শেখ, ও রমজান শেখ। পরে চলে যাওয়ার সময় জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। বর্তমানে আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।এসময় পেরমান আলী শেখ প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষেল নিকট এর সুষ্ট বিচার দাবি করেন।
‎এব‍্যফারে ফয়জুল্লা শেখের কাছে জানার জন‍্য তার ব‍্যবহৃত মুঠো ফোনে বাব বার ফোন দিলে রিং হলেও রিসিভ না হওয়ায় কিছু জানা সম্ভব হয়নি।
‎তালা থানা অফিসার ইনচার্জ ওসি শেখ শাহিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার কাছে কেউ আসেনি আমি ঘটনার কিছু জানিনা।