# Tags

১২ ফ্রেবুয়ারীর নির্বাচনে বিএনপির জয় হলে ১৩ তারিখ থেকে দেশে উন্নয়ন শুরু হবে -সালাহউদ্দিন আহমদ

মো সাইফুল ইসলাম খোকন,চকরিয়া-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও (কক্সবাজার ১) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন বলেছেন, আগামী ১২ তারিখ সুষ্টুভাবে নির্বাচন সম্পন্ন হবে এবং সারা দেশের মানুষ বিশ্বাস করে এদেশের মানুষের ভোটে বিএনপির সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সরকার প্রতিষ্ঠা হলে ১৩ই ফেব্রুয়ারী থেকেই এদেশের উন্নয়ন শুরু হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।

তিনি আজ সোমবার বিকেলে চকরিয়া উপজেলার চকরিয়া বাসষ্টেশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তবর্তীকালীন সরকারের কিছুটা দুর্বলতার সুযোগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিলো কিন্ত সব দোষ বিএনপির উপর দিয়ে একটা দল প্রপাগান্ডা ছড়িয়েছে বিএনপির বিরুদ্ধে। ভোটের পরদিন থেকে দলের কেউ অন্যায়ের সাথে জড়িত থাকলে তাদের বিচার করা হবে বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা।

জামায়াত ইসলামীর সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিলো তারা আজ স্বাধীনতার ইতিহাস নিয়ে টানাহেঁচড়া শুরু করেছে। মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস বলা শুরু করছে এবং স্বাধীনতার ঘোষককে নিয়ে বিতর্ক করছে একজন মুক্তিযোদ্ধাকে ভাড়ায় এনে। অথচ তারাই একাত্তরে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিলো আমাদের দেশের মা-বোনদের পাকহানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিলো । তিনি বলেন, তাদের মুখে এই বিকৃত ইতিহাস শোনা আমাদের দেশের ও মুক্তিযোদ্ধাদের জন্য বড়ই দুর্ভাগ্য।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, আমাকে হত্যার উদেশ্যে গুম করা হয়েছিলো, দেশের মানুষ দোয়া করেছে মহান আল্লাহ আমাকে বাচিঁয়ে রেখেছেন, আমি বাকি জীবনও এদেশের মানুষের সেবা করতে চাই এদেশের উন্নয়ন করতেই চাই। আমি মনে করি আমার জন্মই হয়েছে এদেশের মানুষের উন্নয়ন করার জন্য, সুশাসন প্রতিষ্টা করার জন্য এবং গণতন্ত্র রক্ষার জন্য। তিনি বলেন, আল্লাহ আমাকে নতুন জীবন দান করছেন, আমি মনে করি এটা আমার বর্ধিত হায়াত এই বাকি হায়াতে আমি আপনাদের সেবা করতে চাই এদেশের উন্নয়ন করতে চাই, যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিলো এবং গণঅভ্যুন্থানে আমাদের সন্তানেরা শহীদ হয়েছিলো সেই বাংলাদেশ বির্নিমাণ করতে চাই।

তিনি আরো বলেন, বিএনপি এমন দেশ বির্নিমাণ করতে চায় যেখানে আর ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কাউকে রক্ত দিতে হবেনা, কোনো গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার আদায়ের জন্য রক্ত দিতে হবেনা।
সুশাসন, বৈষম্যহীন, ন্যায় বিচার ও মানুষের সমঅধিকার প্রতিষ্টার বাংলাদেশ বির্নিমাণ করার জন্য ধানের শীষে ভোট চান বিএনপির এই শীর্ষ নেতা।

এসময় সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী এডভোকেট হাসিনা আহমদ, তাদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা ওলামা দলের আহবায়ক আলী হাছান চৌধুরীসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

১২ ফ্রেবুয়ারীর নির্বাচনে বিএনপির জয় হলে ১৩ তারিখ থেকে দেশে উন্নয়ন শুরু হবে -সালাহউদ্দিন আহমদ

১২ ফ্রেবুয়ারীর নির্বাচনে বিএনপির জয় হলে ১৩