রাজনৈতিক-সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা প্রচারের লক্ষ্যে পঞ্চগড়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে রাজনৈতিক-সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা প্রচারের লক্ষ্যে নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ মিলনায়তনে ডেমক্রেসিওয়াচ বাস্তবায়িত ‘আস্থা’ প্রকল্পের আওতায় ওই সভার আয়োজন করে জেলা নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরাম।
জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক ও বিকাশ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক এম আলাউদ্দীন প্রধানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মকছুদুল কবীর, সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেইন, বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি এমরান আল আমিন, ইসলামী শাষনতন্ত্র আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ক্কারী মো. আব্দুল্লা, এনসিপির প্রতিনিধি নয়ন তানবীরুল বারী, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ। অবহিতকরণ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্য, জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য, যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































