ভালুকায় মেদিলা দাখিল মাদরাসার নবগঠিত ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে
মোঃ আক্কাছআলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-
ময়মনসিংহের ভালুকায় মেদিলা মোছাফির মঞ্জিল দাখিল মাদরাসার নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফজলুল হক সহ অন্যান্য সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার(২৯ মে)সকালে মেদিলা মোছাফির মঞ্জিল দাখিল মাদরাসার আয়োজনে মাদরাসা হলরোমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা শেষে শিক্ষার মান উন্নয়নে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন ওই মাদরাসার নবগঠিত কমিটির সভাপতি একেএম ফজলুল হক, সুপার মাওলানা মোঃ নাজমুল আলম, মেদিলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম খাইরুল বাশার,মোস্তাফিজুর রহমান রয়েল,
বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন বিএসসি,ইউপি সদস্য আবুসাইদ, মাওলানা আব্দুর রশিদ, বুলবুল মন্ডলসহ অনেকে।
এসময় শিক্ষক,শিক্ষকা,কর্মচারী,শিক্ষার্থীসহ, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল আজিজ, মজিবুর রহমান,গোলাম রব্বানী,ফারুক সরকার, মোঃ সবুজ ঢালী সারোয়ার আলম, রুহুল মিয়া, আশরাফুল ঢালী, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুর রশিদ, সাইবালী মিয়া, আব্দুল আওয়াল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































