নাটোরে বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে ঈদ সামগ্রী বিতরণ
মোঃ রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি-নাটোরে বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষ থেকে ৫০ জন পঙ্গু ও অসহায় নাটোর জেলা পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
সোমবার বেলা ১০ টার দিকে নাটোর শহরের বড় হরিশপুর চকরাম পুর নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ৫০ জন পঙ্গু ও অসহায় পরিবহন শ্রমিকদের মাঝে বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরন করা হয়। নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সহ পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিএনপির নেতার পক্ষ থেকে ঈদ সামগ্রী পেয়ে তারা অনেক খুশি। এর আগে তারা এই পরিবহন শ্রমিক থেকে কোন ঈদে তারা কোন সাহায্য সহযোগিতা পাইনি কিন্তু এখন বিভিন্ন সময়ে পঙ্গু ও অসহায় শ্রমিক গুলো সুবিধে পাচ্ছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































