হত্যাসহ বিভিন্ন মামলায় হাজিরার জন্য চকরিয়ায় আনা হচ্ছে সাবেক এমপি জাফরকে
চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি-আগামীকাল ১৮ জুন চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল আদালতে উপস্থিত করতে ঢাকা থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নিরাপত্তায় গত ১৬ জুন সন্ধ্যায় কক্সবাজার জেলা কারাগারে আনা হয়েছে কক্সবাজার -১, আসন ( চকরিয়া -পেকুয়া) সাবেক এমপি জাফর আলমকে।
ফ্যাসিবাদ সরকার পতনের পর জাফর আলম দীর্ঘ কয়েক মাস ধরে আত্মগোপনে চলে যায়। পরে তিনি ঢাকায় গোয়েন্দা সংস্থা তাকে আটক হন। তার বিরুদ্ধে ঢাকা যুবদল নেতা শামিম হত্যা মামলাসহ একাধিক মামলায় ঢাকা কারাগারে বন্দী ছিল।
জানাগেছে, তার বিরুদ্ধে চকরিয়া -পেকুয়ায় বেশ কটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় আজ বুধবার সকালে আদালতে হাজির করার জন্য দিন ধার্য্য রয়েছে বলে জানান উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে বলে নিশ্চিত করেন এপিপি গোলাম সরওয়ার।
এ খবরটি জানাজানির পর চকরিয়া -পেকুয়ার বিক্ষোভ জনতা তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।
চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসী জাফর আলমের নেতৃত্বে বিএনপির ৭ জনকে গুলি করে হত্যাসহ বিভিন্ন অপরাধ করেছে।
এসব হত্যা ও বিচারের দাবিতে চকরিয়া পেকুয়ার হাজার হাজার জনতা তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করার ঘোষণা দিয়েছে চকরিয়ার সচেতন নাগরিক।
স্থানীয় লোকজন জানায়, জাফর আলম অল্প সময়ে চিংড়ি ঘের, জমি দখলসহ বিভিন্ন অপরাধ করে কয়েকশ কোটি টাকার মালিক হয়েছে। তার রয়েছে বিভিন্ন মার্কেটসহ স্থাপনা।
বিশেষত জাফর আলমের বিরুদ্ধে বেশ কটি হত্যাসহ বিভিন্ন অপরাধে মামলায় আগামী ১৮ জুন
চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল আদালতে উপস্থিত করার দিন ধার্য্য রয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, সাবেক এমপি জাফর আলমকে আদালতের আদেশে কোটে আনা হচ্ছে। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। বিক্ষোভ মিছিলের তথ্য তার কাছে নেই। নিরাপত্তা ব্যবস্থা নেওয়া জন্য কোট সহায়তা চাইলে থানা পুলিশ দিতে বাধ্য। ##





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































