শ্রীমঙ্গল পৌরসভার বাজেট বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা অনু্ষ্ঠিত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল-শ্রীমঙ্গলে পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় শ্রীমঙ্গল মহসিন অডিটোরিয়ামের কনফারেন্স রুমে বেসরকারি সংস্থা ম্যাক বাংলাদেশের আয়োজনে এই পর্যালোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মো. ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
মুক্ত আলোচনায় অংশ নেন ম্যাক বাংলাদেশের প্রধান সমন্বকারী মো. আরমান খান, আইডিয়া প্রকল্পের ব্যবস্থাপক পংকজ ঘোষ দস্তিদার, শ্রীমঙ্গল পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক প্রমুখ।
গত অর্থ বছরের বাজেট এবং আগামী বাজেট বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
প্রসঙ্গত: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৬ ( এসডিজি-৬) অর্জনের জন্য নাগরিক সমাজের সংযুক্তি ও সক্রিয় অংশগ্রহন জোরদারকরনে এই পর্যালোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
পর্যালোচনা সভায় পৌরসভার কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নারী সংগঠনের নেত্রী, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ প্রায় ৪০ জন অংশগ্রহন করেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































