দৌলতপুরে এক সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ
সাইদুর রহমান দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউপির বৈরাগীর চর গ্রামের এক সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
লাশ উদ্ধার করে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানাগেছে। পুলিশ ও পরিবার সুত্রে জানাযায় উপজেলা ৪ নং মরিচা ইউপির বৈরাগীর চর গ্রামের আব্দুল মান্নানের দিন মজুর ছেলে মিলনের সাথে গত দুই বৎসর আগে পাশ্ববর্তী হগোল বাড়িয়া ইউপির সুনাই কুন্ডি গ্রামের জনৈক এক গরিব দিনমজুরের কন্যা রন্জনা (২০) এর সাথে আনুষ্ঠানিক ভাবে বিবাহ হয়। তাদের বিয়ের পর থেকে রন্জনা খাতুনের দুই জনের মধ্যে একটা ছেলে সন্তানের জন্ম হয। কিন্তু তাদের সংসার জীবনে প্রায় অভাব অনোটন লেগে থাকে।
গত রবিবার দুপুর ১২ টাই দুই জনের মধ্যে অভাব অনোটন নিয়ে কথা কাটা কাটি শুরু হলে স্ত্রী রন্জনা খাতুন কে মারপিট করে চলে যায়। পরে রন্জনা খাতুন রাগ সহিতে না পেরে ঘরের দরজা বন্ধ করে গলায় রশি দিয়ে আত্ম হত্যা করে। পরিবারের লোক জন ঘরের দরজা বন্ধ দেখে ডাক দিলে সে জখন সাড়া দেইনা তখন দরজা ভেঙে দেখে রশি দিয়ে আত্ম হত্যা করেছে। পরে থানা পুলিশ কে সংবাদ দিলে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের মর্গে করে।
এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। এই ঘটনার বিষয়ে থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন ময়নাতদন্ত হয়ে আসলে বলতে পারব এবং আইনুগ ব্যবস্তা গ্রহন করবো।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































