তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গনসংযোগ করেন–ফয়সাল আলীম
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১০ জুলাই/তারেক জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন, ফয়সাল আলীমের সালাম নিন ধানের শীষে ভোট দিন দলীয় নেতাকর্মীরা এমন স্লোগান দিতে দিতে মটরসাইকেল শো-ডাউন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল আলীম।
একই সঙ্গে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী হাটখোলা, ধরঞ্জী ও রতনপুর এলাকায় গনসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনিত ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করতে সকলের প্রতি আহ্বান জানান ফয়সাল আলীম। বৃহস্পতিবার বিকালে জয়পুরহাট-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নেতা ফয়সল আলীম পথসভায় ও গনসংযোগ কালে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক জিয়া ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































